২০ দিনব্যাপী দাওয়াহ প্রশিক্ষণ-২০২৬
17/06/2026
·Super Admin
এতে অংশ নিতে সারাদেশ থেকে সহস্রাধিক আলেম, খতিব ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আবেদন করেছিলেন। সেখান থেকে যাচাই-বাছাই করে মেধাবী ও দাওয়াহর প্রতি আগ্রহ ও উপযুক্ততা বিবেচনায় ১০০ জনকে চূড়ান্তভাবে মনোনীত করা হয়।
২০ দিনব্যাপী এই প্রশিক্ষণে দাওয়াহর তাত্ত্বিক ও ব্যবহারিক দিক, সমকালীন চ্যালেঞ্জ , মিডিয়া ব্যবস্থাপনা, ইমোশনাল ইন্টেলিজেন্স, কনফিক্ট ম্যানেজমেন্ট, সমাজ-মনস্তত্ত্ব, লিডারশিপ, দাওয়াহ ও মার্কেটিং, প্যারেন্টিং, সাইন্টিসিজম, সেকুলারিজম, প্রাচ্যবাদসহ মোট ৩০ টি টপিকের ওপর প্রশিক্ষণ প্রদান করা হয়।
এছাড়া জেনারেল শিক্ষার্থীদের জন্য বিশুদ্ধ কুরআন তিলাওয়াত, দাওয়াহর পদ্ধতি এবং আধুনিক যুগে ইসলাম প্রচারের কার্যকর কৌশল নিয়েও বিশেষ সেশন রাখা হয়।
প্রশিক্ষণ শেষে উত্তীর্ণদের সনদ প্রদান করা হয়।
প্রশিক্ষণপ্রাপ্ত এই তরুণ দাঈরা সমাজে দ্বীনের সঠিক বার্তা পৌঁছে দিতে এবং সমকালীন বিভ্রান্তি ও সমাজ সচেতনতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন ইনশাআল্লাহ।
আরো পড়ুন
28/06/2026